প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
২০২৬ জুন ২৭ ১৯:১৪:২০
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ :গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দল আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুহাম্মদ মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণেল অলি আহমদ, সভাপতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি); মিয়া গোলাম পরওয়ার, সাবেক সংসদ সদস্য ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মুখপাত্র, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়াও বক্তব্য দেন আব্দুল কইয়ুম সোবহানী, ভারপ্রাপ্ত আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি),রাশেদ প্রধান, সহ-সভাপতি ও মুখপাত্র, জাগপা,আব্দুল বাছিত আজাদ, আমীর, খেলাফত মজলিস, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ড.মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি এবং এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শাহাবুউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসময় আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল হাসান এমরুল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন সুজন, এনসিপি ময়মনসিংহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
(এনআরকে/এসপি/জুন ২৭, ২০২৬)
