ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘অর্ন্তবর্তী সরকারের ভুলের কারণে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’ 

২০২৬ জুন ২৮ ১৭:৫৮:০৬
‘অর্ন্তবর্তী সরকারের ভুলের কারণে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’ 

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার গোপালগঞ্জে “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ।

রবিবার (২৮ জুন) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনি ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড.জিয়াউদ্দিন হায়দার অর্ন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, হামের প্রাদুর্ভাব আপনারা এবার দেখেছেন।আর এটি হয়েছে বিগত অর্ন্তবর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে ।ওনারা ভুল করে হোক অথবা অদুরদর্শিতার কারণেই হোক ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেয়ার কথা ছিল,তা’দিতে তাঁরা ব্যর্থ হয়েছিলেন।আর তার কারণে আমাদেরেকে হামের প্রাদূর্ভাব দেখতে হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শাহিন ইকবাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ মোল্লা ।

পরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড.জিয়াউদ্দিন হায়দার প্রেস বিফিং এ অংশ নেন।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার ১ লাখ ৭৬ হাজার ৫শ’ ৬০ জন শিশুকে ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ টি স্থায়ী কেন্দ্র ও ১ হাজার ৬শ’ ৭৬ টি অস্থায়ী কেন্দ্রে এসব ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

(টিবি/এএস/জুন ২৮, ২০২৬)