ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার

২০২৬ জুন ২৮ ১৯:২০:২০
চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্রেপ্তার

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাটাখালী গ্রামের আবুল আলীর ছেলে ইমরান নাজির (২৯) ও ডিবিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাটাখালী গ্রামের আব্দুল ওহাবের ছেলে রজব আলী (৩২)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের আজ রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসএইচ/এসপি/জুন ২৮, ২০২৬)