ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন 

২০২৬ জুন ২৯ ১৯:০৪:৩১
গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। সংক্ষিপ্ত শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেরে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) ইফতেখারুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) রফিকুল হাসান লিমন, জেকে পলিমার ইন্ডাস্ট্রির লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কুতুব উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেরে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহা পরিদর্শক এইচ এম শাহাদাত।

বক্তারা শিশুশ্রমের কারণ, এর ক্ষতিকারক প্রভাব ,শিশুশ্রম নিরসন ও অভিভাবকদের উদবুদ্ধ করণ বিষয়ে বিস্তরিত আলোচনা করেন। তারা শ্রমজীবী শিশুদের পুণর্বাসনের ওপর বেশি গুরুত্ব দেন।

(টিবি/এসপি/জুন ২৯, ২০২৬)