প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহম্মদপুরে চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি
২০২৬ জুন ২৯ ১৯:৩৪:৩৯
মহম্মদপুর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুস শাকুর।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৌলভী শিক্ষক আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক (কৃষি) মো. খাইরুল আলম, মাদ্রাসার শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও রোপিত গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
(বিএস/এসপি/জুন ২৯, ২০২৬)
