ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
২০২৬ জুলাই ০১ ১৭:৪১:৪৮
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ হাজার ৩শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ওইসব প্রণোদনা বিতরণ করা হয়। প্রণোদনা হিসেবে প্রতি জন কৃষক পেয়েছে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
(এসআই/এসপি/জুলাই ০১, ২০২৬)
