ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির 

২০২৬ জুলাই ০২ ১৮:৪৭:১৭
ঐতিহ্যবাহী ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মনির 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মনিরুজ্জামান মনির। তিনি ভারড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম সুজাত আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর সম্বলিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৬ মাসের জন্য একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে মো: মনিরুজ্জামানকে সভাপতি, মোঃ আঃ আউয়াল মিয়াকে সাধারণ শিক্ষক সদস্য, মোঃ সিরাজুল ইসলাম কে অভিভাবক সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মো: মনিরুজ্জামান মনির বলেন, নতুন পথচলার জন্য দোয়া চাই। আমিও এ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আশা করছি সকলের সম্বলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং এই ঐতিহাসিক বিদ্যাপীঠ সাফল্যের এক নতুন শিখরে পৌঁছাবে।

(এসএম/এসপি/জুলাই ০২, ২০২৬)