ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প  

২০২৬ জুলাই ০৪ ১৭:৩৭:১১
গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদে এসিআই ফার্মাসিটিক্যাল কোম্পানীর সহযোগিতায় গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি এ ক্যাম্পের আয়োজন করে। এদিন সকালে ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম।

এ সময় সাতপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্ত্তণীয়া, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম, এসিআই কোম্পানীর এরিয়া ম্যানেজার এটিএম মাহাবুবুল হাসান, এফএমই মো: রফিকুল ইসলাম ও অভিজিৎ বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম বলেন, সকাল ৮ টা থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প শুরু করা হয়। ক্যাম্পটি চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ ক্যাম্প থেকে ৫শ’ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ডায়াবেটিসে আক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ক্যাম্পের চিকিৎসক কাজী রবিউল ইসলাম। এছাড়া এ ক্যাম্প থেকে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা মূলক প্রচার-প্রচারণাও চালানো হয়।

(বি/এসপি/জুলাই ০৪, ২০২৬)