ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

২০২৬ জুলাই ০৪ ১৭:৪৫:৩৫
কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর ইউনিয়নের উদ্যোগে গতকাল শুক্রবার ভাকোয়াদি উচ্চ বিদ্যালয়ের ফারুক অডিটোরিয়ামে কর্মী, সমর্থক ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন চাঁদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস এম সোলাইমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সালাহউদ্দীন আইউবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়ার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, উপজেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল আজিজ, মাওলানা কাজী আকমাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা, এম আমজাদ খান, মাওলানা মামুনুর রশীদ সহ ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

(এসকেডি/এসপি/জুলাই ০৪, ২০২৬)