প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক ও ভারতীয় ঔষধসহ গ্রেপ্তার ১
২০২৬ জুলাই ০৪ ১৮:৪১:৪৭
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ, ভারতীয় ঔষধ এবং পাতার বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক চোর কারবারিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা র্যাব-৬। আজ শনিবার দুপুরে এক প্রেসবিজ্ঞিপ্তে এ তথ্য জানায় র্যাব। এর আগে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় শ্যামনগরের মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) যায়েনউদ্দীন মোহাম্মদ জিহাদ বলেন, মাদকের একটি চালান পার হচ্ছে এমন খবর পেয়ে শ্যামনগরের মথুরাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত দুটি ব্যাটারি চালিত ছোট কাভার্ড ভ্যান থেকে ১৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (Wincerex)। ১৫০০ পাতা ভারতীয় L-HIST Mont ঔষধ, ৬০ পাতা Alpha-Ketozox ঔষধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। যার অবৈধ বাজারমূল্য ১৮ লক্ষ ৮৩ হাজার টাকা।
তিনি আরো বলেন, এই ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
(আরকে/এসপি/জুলাই ০৪, ২০২৬)
