ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

২০২৬ জুলাই ০৫ ১৮:০৩:৪০
সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বাংলা ভাষা ও সাহিত্যের দুই প্রধান কবি সংগীতমনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অগ্নিবীণা,জেলা সংসদের আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল শনিবার বিকাল থেকে শুরু হয়ে সাহিত্য আলোচনা ও সংস্কৃতিক সন্ধ্যা চলে রাত পর্যন্ত। এছাড়া ধুমকেতু প্রকাশনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচিত হয়েছে।

কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপপরিচালক ডঃ শাহেদ মনতাজ।

অগ্নিবীণা, সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর ভার্চুয়ালি আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে কবি নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, প্রফেসর আব্দুল হামিদ জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন প্রমূখ।

রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন গুণী কণ্ঠশিল্পীবৃন্দ।

বক্তারা বলেন,রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলা ভাষা ও সাহিত্যের সম্পদ নন,তাঁরা বিশ্ব সাহিত্যের সম্পদ। দু’জনই তাঁদের মেধা ও অর্জিত সম্পদ অকাতরে বিলিয়েছেন মানুষের কল্যাণে। অথচ বর্তমান সময়ে তাঁদের দু’জনকে সাম্প্রদায়িকতার গণ্ডিতে আটকাতে দেখা যায় অনেক বুদ্ধিজীবীর,যেটা দুঃখজনক।

(আরকে/এসপি/জুলাই ০৫, ২০২৬)