প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
২০২৬ জুলাই ১০ ১৮:৩৮:৩৬
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকায় ফরহাদ হোসেন (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকার একটি পুকুর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু একই এলাকার ইসরায়েল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশু ফরহাদ ।ওই সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখতে পায় তারা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
(আরকে/এসপি/জুলাই ১০, ২০২৬)
