ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

২০২৬ জুলাই ১২ ১৯:১২:৪৫
কালিগঞ্জে থানার ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছেন আজ রবিবার দুপুরের দিকে।

শ্রমিকরা জানান, পুরাতন থানা ভবন ভাঙার কাজ চলাকালীন শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের রাবিশ কাটছিলেন। এ সময়ে শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাজারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) এর ডান পায়ে সামান্য আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন আছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও দোকানদার বলেছেন- ককটেলটি দীর্ঘদিন ধরে ভবনের ফ্লোরের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। যেটা থানা পুলিশসহ কারোর জানা ছিলনা।

থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, থানার পুরাতন ভবনটি ঠিকাদারির মাধ্যমে ভাঙার কাজ চলমান ছিলো। হঠাৎ দুপুরে বিকট শব্দ হলে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে আহত রফিকুলকে কে উদ্ধার করে। বতর্মানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

(আরকে/এসপি/জুলাই ১২, ২০২৬)