ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা

২০২৬ জুলাই ১৫ ১৯:৩৬:৩১
সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মুদি দোকানী কে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় এবং তালিকা হালনাগাদ না করায় সালথা বাজারের মুদি ব্যবসায়ী মোঃ তৈয়ব আলী, মোঃ জামাল মোল্যা, টুটুল সাহা কে তিন টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাজারের বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে সালথা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকায় এবং কোন কোন ক্ষেত্রে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

(এএন/এসপি/জুলাই ১৫, ২০২৬)