প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে জুলাই শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন
২০২৬ জুলাই ১৬ ১৪:৪২:৫১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসের সকালে শহরের ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ সদর আসনের এমপি ডা. কেএম বাবার , জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মা: হাবীবুল্রাহ , জেলা পরিষদের পক্ষে প্রশাসক শরীফ রফিকুজ্জামান , গোপালগঞ্জ পৌরসভা, সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা বিএনপি ও সহযোগি সংগঠন, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে জুলাই স্মৃতি স্তম্ভে পূস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় । এছাড়া বিভিন্ন সরকরি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক, সাংস্কৃতিক, শ্রজীবী ও পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় প্রশাসন, পুলিশ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়া জুলাই শহীদ দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
(টিবি/এএস/জুলাই ১৬, ২০২৬)
