প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে 'জুলাই শহীদ দিবস' পালিত
২০২৬ জুলাই ১৬ ১৯:২১:৫৩
কাপ্তাই প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় 'জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস ও তাদের অবদানের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা।
এছাড়া রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের মধ্যে রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. হারুনুর রশিদ এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আদর্শ ও দেশপ্রেম ধারণ করে নতুন প্রজন্মকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
(আরএম/এসপি/জুলাই ১৬, ২০২৬)
