ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ

২০২৬ জুলাই ১৯ ১৫:২৪:৩১
১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ ১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলো শুনানির জন্য রবিবারের (১৯ জুলাই) কার্যতালিকাভুক্ত রয়েছে।

২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। পরদিন এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।

এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)