ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

২০২৬ জুলাই ১৯ ১৫:৫৫:৩৭
নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি রেজিষ্ট্রেশন নং ১৭৮ খ ইউনিট এর বিশ্বনাথ থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই (শনিবার) বিকেল ৫ টায় নোয়াখালী পৌর বাজার পৌর মার্কেট মার্কেটে মত বিনিময় সভার আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম মুক্তার সভাপতিত্বে ও নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির যুগ্ন সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন,।

সম্মানিত অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ সাজ্জাদ হোসেন মিলন, মোহাম্মদ আবু হানিফ, এবিএম কলিম উল্যাহ্, মোঃ আবুল হাসান, নিজাম উদ্দিন ফিরোজ, মোঃ ইয়াছিন।

বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ আব্দুল মালেক, সহসভাপতি দ্বিন মোহাম্মদ বাবুল, সাংগঠনিক সম্পাদকমোস্তাক আহমেদ স্বপন, কোষাধ্যক্ষ আব্দুল সামাদ শাহীন, সদস্য মোঃ শাহ এমরান।

বক্তারা ব্যবসায়ীদের কল্যাণ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ সংগঠনকে গতিশীল করতে নানা বিষয়ে আলাপ করেন৷

(আইইউএস/এএস/জুলাই ১৯, ২০২৬)