ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডকে মোবাইল কোর্টের জরিমানা
২০২৬ জুলাই ২২ ১৮:৫১:১২মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ডহুরী-তালতলা খালে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। আজ বুধবার সকালে নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযানে ২টি বালুবাহী বাল্কহেডকে আটক করা হয়। পরে এ ২টির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুর রহমান জানান, নৌ পুলিশকে সাথে নিয়ে বুধবার সকালে তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় ডহুরী খালে মোবাইল কোট পরিচালনা করে ২টি বালুবাহী বাল্কহেড জব্দ করা হয়। আইন অমান্য করে বালুবাহী বাল্কহেড ২টি চলাচল করায় তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
(এমকে/এসপি/জুলাই ২২, ২০২৬)
