ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ঝিনাইদহে ফেয়ারডিলসহ যুবক আটক
২০২৬ জুলাই ২২ ১৯:২১:৪৫
হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে ৫৫০ বোতল ফেয়ারডিলসহ শান্ত রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ বুধবার ভোর রাতের দিকে উপজেলার রুলি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শান্ত রহমান উপজেলার যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্তবর্তী গ্রাম রুলি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
(এইআর/এসপি/জুলাই ২২, ২০২৬)
