ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পদ্মাসেতু উত্তর থানা এলাকায় র‌্যাবের অভিযান

১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ

২০২৬ জুলাই ২৩ ১৮:৪১:৪৬
১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে আনুমানিক ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল ক্ষতিকারক ‘স্কাফ সিরাপ’সহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২ (মুন্সীগঞ্জ, শ্রীনগর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মাসেতু উত্তর থানাধীন পশ্চিম কাজির পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ এলাকা থেকে লৌহজং থানার গোয়ালীমান্দ্রাগামী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে ভেতর থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হল যশোর জেরার কোতয়ালী থানার হালসা গ্রামের মো. মোশারফ হোসেনের পুত্র মো. সম্রা ট হোসেন (৩৬) ও মো. তরিকুল ইসলামের পুত্র মো. শরিফুল ইসলাম।

(এমকে/এসপি/জুলাই ২৩, ২০২৬)