ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে’

২০২৬ জুলাই ২৪ ১৮:৪৬:৪৮
‘দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে’

স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জামায়াতে ইসলাম একাত্তরের মত করে এখানো নারী জাতিকে ভোগ্যপণ্য বানাতে ব্যস্ত, দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় এনডিবির মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য দেশে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-ধর্ম-মানবতা-সমাজ-সভ্যতার ভিত্তি ভেঙ্গে দিয়েছেন স্বয়ং ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর হয়ে এগিয়ে আসছে ছাত্র নামধারী দেশবিরোধী-ষড়যন্ত্রকারী চক্র, এনসিপি, জামায়াত-শিবিরচক্র। তিনি এসময় আরো বলেন, আজ জুলাইর কাঁধের উপর বন্দুক রেখে, সেই বন্দুক দিয়ে একের পর এক খুন-ধর্ষণ-চাঁদাবাজী ও মবে মেতে উঠেছে ছাত্র-যুব-জনতা বিরোধী- দেশ বিরোধী যুদ্ধাপরাধী ও তাদের সমর্থক গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় তারা নতুনধারা বাংলাদেশ এনডিবি নারায়ণগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক জামান সরকারের উপর হামলা চালিয়েছে, অন্যান্য নেতৃবৃন্দকে হুমকি দিচ্ছে। অথচ পুলিশ-প্রশাসন নিরবে সেই হামলা-হুমকি সহ্য করার পরামর্শ দিয়ে বলছে- ‘ক্ষমতাসীনদের একটু আধটু হামলা-মামলা সহ্য করতে হয়।’

রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ওয়াজেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, হাশেম মোল্লা, মো. ওয়াসিম, তাসরিফুল ইসলাম রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, জুলাইর কাঁধের উপর ভর দিয়ে সংসদে গেছে যুদ্ধাপরাধীরা। অথচ বাক স্বাধীনতা, বৈষম্য আর কোটামুক্ত দেশ গড়ার কথা বলে যে জুলাই হয়েছিলো, সেই জুলাই আজ জাতির কন্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক দল, সরকার, পুলিশ-প্রশাসন নিরব নিপীড়নের শিকার করছে ছাত্র-যুব-জনতাকে। তার সর্বশেষ প্রমাণ নতুনধারার নেতাকর্মীদের উপর হামলা-হুমকি। গত ১৩ বছর রাজপথে তারা গণ মানুষের দাবিতে থেকেছে, আজও আছে, আগামীতেও থাকবে। সেই সাথে জামায়াত-এনসিপির মত যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকগোষ্ঠীর অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবে।

(পিআর/এসপি/জুলাই ২৪, ২০২৬)