প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
২০২৬ জুলাই ২৫ ১৭:৫৩:৪১
দীপক চন্দ্র পাল, ধামরাই : লাখো ভক্ত দর্শনার্থীদের সমাগমে গতকাল শুক্রবার ধামরাইয়ের ঐতিহ্যবাহী চার শত বছরের পুরোনো শ্রীশ্রী যশোমাধদেবের উল্টো রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে মেলা চলবে আগামী মাস ব্যাপী। রথটানে সময় মেলায় আগত লাখো ভক্ত নরনারীরা পূর্ন্যাথে চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মহিলাদের উলুধ্বনিতে গোটা মেলাঙ্গন মূখরিত হয়ে উঠে। উৎসব স্থলের বিভিন্ন স্থানে পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা কড়া নজরদারী তে ছিলো। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধামরাইয়ে উল্টোরথ যাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।
উল্টো রথ উৎসব অনওষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। রথটানা উদ্বোধন কালে তিনি এই রথ কাংলাদেশের আদি রথ। উপমহাদেশে দ্বিতীয় বৃহৎতম রথ। আপনারা বলতে পারেন এই লোকটি কোথা থেকে এলো। আমি মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুখেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে জানাতে এসেছি। আপনারা বিএনপিকে জয়লাভ করিয়েছেন। এবার এিনপির দেবার পালা। বিএনপি আপনাদের কি দেবে অধিক্রা দেবে, নিরাপত্তা দেবে, বিচার দেবে বলেন, তিনি আজ শুক্রবার বিকেল সাড়ে ছটায় ধামরাইয়ের উল্টো রথযাত্রা উৎসকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি এত বিশাল আযোজন ও লাখো মানুষের উপস্থিতি দেখে অবাক হন।
ঐতিহ্যবাহী ধামরাইয়ের মাসব্যাপী রথ মেলা বেশ জমে উঠেছে। ধর্মীয় গন্ডি পেরিয়ে রথ উৎসব আজ হয়ে উঠেছে সার্বজনীন, সব শ্রেণীর ও পেশার মানুষের অংশ গ্রহনে এ উৎসব আজ দেশ বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের আগমনে মেলাঙ্গন কোলাহল মূখর ও লাখো মানুষের মিলন মেলায় পরিনত হয়ে উঠেছে এ উৎসব।
মেলায় নাগর দোলা, চরকগাছ, সার্কাস দল। তবে অন্যবারের চেয়ে এবার মেলার কলেবর জমজমাট।উল্টো রথে অস্বাভাবিক ভক্ত দর্শনার্থীদের ভীড় জমেছিল। ধামরাই পৌর শহরের সড়কে। লোকে লোকারণ্য হয়ে পড়ে।
কলাচিনি ও মেলাঙ্গন থেকে লটকন ফল কিনতেও মানূষ ব্যস্তছিল। চটপতির বাহার, গ্রামীন মেলায় মিষ্টি, দইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে বিন্নির খই, বাতাসা, নানান তৈজষপত্রও বিক্রি হচ্ছে বেশ।
শিশু -কিশোর ও মহিলাদের ভীড় যেন লেগেই আছে চুড়ি, জুতা ও কসমেটিক্সের দোকানে। বাশের বাশি, কাঠ, বাশবেতের জিনিষ পত্রের ষ্টল সহ নানা ধরনের ষ্টলে প্রচন্ড ভীড় মেলায। রথ ও মাধব দেবতার পূজা অর্চনা চলছে য়থারীতি মন্দিরে। পুরো মেলাঙ্গন মাইক ও বাদ্য যন্ত্রের শব্দে কান ঝালা-পালা।
গত ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপদেশের ২য় সর্ববৃহৎ ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা উৎসব মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ আসন ধামরাইয়ের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাইয়ের ইউএনও মোঃ আল মামুন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্টো রথ টান উৎসবের সার্বিক অনুুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ পরিচালনা পরিষদের সহ সভাপতি শিক্ষক নন্দ গোপাল সেন। প্রধান অতিথিকে ধামরাইয়ের তামা কাসা শিল্পের সরস্বতী মর্তি উপহার তুলে দেন মন্দির কমিটির সাধারন সম্পাদক সুকান্ত বািণক।
শুক্রবার সকাল ১০ টায় উল্টোরথের দিন ধামরাইয়ের গোপনগর রথের সামনে ঢাকঢোল, বাদ্য, কাঁসরঘন্টা ও মহিলাদের উলু ধ্বনিতে মাধব মন্দিরের প্রধান পুরোহিত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। গোপনগরে রথটি প্রতি বছরের মতো নয়দিন অবস্থান করে থাকে, আজ তার শেষ দিন ছিল।শুক্রবার বিকেল ৬ টায় কথিত যাত্রবাড়ি শশুরালয় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহ গুলো নিয়ে এসে প্রতি বছরের মত গোপনগরে রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হয়। এরপর রথ টানার পূর্বে আলোচনা সভা সম্পন্ন করা হয়।
এরপর ভক্তরা পাটের রশি টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে থেকে লাখো ভক্তরা টেনে নিয়ে আসে পূর্বের স্থান কায়েত পাড়াস্থ রথ খোলায়। পুনরায় দেবতা মাধব সহ অন্যান্য বিগ্রহ দের পুর্বের স্থান কায়েৎ পাড়াস্থ মাধব মন্দিরে স্থাপন করা হয়। এ সময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। রথ উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতার শেষ হলেও এর মেলা চলবে আগষ্টের মধ্য ভাগ পর্যন্ত।
(ডিসিপি/এসপি/জুলাই ২৫, ২০২৬)
