ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা 

২০২৬ জুলাই ২৬ ১৮:৪৪:৪৩
গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, গোপালগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ এর সম্মেলন কক্ষে জনাব মোঃ আরিফ -উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ- এর সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয় ও র‍্যালি শেষে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ -০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জনাব মোঃ তারিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফরিদপুর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সবুজ বেষ্টনী গড়ে তুলতে এবং পরিবেশ রক্ষায় অনুষ্ঠানে সকলকে বেশি করে বৃক্ষরোপন ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(বি/এসপি/জুলাই ২৬, ২০২৬)