প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
২০২৬ জুলাই ২৬ ১৯:০২:৩০
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ববিতা আক্তার (৩২) নামে এক গৃহবধূর সলিল সমাধি হয়েছে। আজ রবিবার সকালের দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ববিতা শামুরবাড়ির শরীফ সিকদারের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যায়। কাপড় ধোয়া শেষে পানিতে নেমে গোসল করার সময় পদ্মার প্রবল স্রোতে ভেসে যায় সে। পরিবারের লোকজন ববিতাকে ঘাটে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। শেষে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, এলাকাবসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ১টার দিকে ববিতা আক্তারকে মৃত ঘোষণা কররে কর্তব্যরত চিকিসক।
তিনি আরও জানান, নিহতের চাচা শ্বশুর আজিজ সিকদার জানিয়েছেন, তার ভাতিজার স্ত্রী ভিকটিম ববিতা একজন মৃগী রোগী ছিলেন। নিহতের পিতা মাতা মাদারিপুর থেকে এলে এ বিষয় এ তাদের কোন শোভা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে লৌহজং থানায একটি অপমৃত্যু মামলা দাযের করা হয়েছে।
ববিতার ১১ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে সন্তান রয়েছে।
(এমকে/এসপি/জুলাই ২৬, ২০২৬)
