প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
২০২৬ জুলাই ২৮ ০০:৫৭:৩৩
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা।’
সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লিখেছেন, তাদের (জামায়াতের) একজন বুদ্ধিজীবী বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি এক মিনিটও টিকবে না!’ এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!
তিনি আরও লিখেন, ‘জামায়াত তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য করায়! বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে! তাই তো বলি, মানুষের মাথায় গবর থাকে কীভাবে? আচ্ছা শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাথায় গবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে?’
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জেরে সম্প্রতি নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন গড়ে তোলে ককরোচ জনতা পার্টি।
এই আন্দোলনের মুখে চাপে পড়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৬)
