ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
২০২৬ জুলাই ২৮ ১৮:১৯:৫৭
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলামের পদ বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও ডাঃ মোঃ আলামীন, মেডিকেল অফিসার ডাঃ সুষ্মিতা পাল, ডাঃ আজাদুর রহমান আজাদ সহ আরো অনেকে।
ডাঃ মোঃ শাহিনুল ইসলাম গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় এক বছর সুনামের সাথে দায়িত্ব পালনকালে পদন্নতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলী হয়। ২৩ জুলাই তারিখে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
(এএন/এসপি/জুলাই ২৮, ২০২৬)
