প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
২০২৬ জুলাই ২৮ ১৮:২৬:১১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাম্প্রতিক ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সাতক্ষীরা-৩৩ বিজিবির উদ্যোগে বৈকারী সীমান্তের হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে এই শুকনা খাবার বিতরণ করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান, উপ অধিনায় শাদমান শাকিব, উপ- পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
(আরকে/এসপি/জুলাই ২৮, ২০২৬)
