ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

২০২৬ জুলাই ২৮ ১৮:৫৬:১১
সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণ এবং কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদে দিনাজপুরে সেতাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শহরের সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বোচাগঞ্জ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল শ্রমিকরা।

প্রতিবাদ সমাবেশ সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে ৬ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ লিমন খন্দকার, আন্দোলন পরিষদের নেতা বদরুদ্দোজা বাবন, শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল মোস্তাকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ২০২০ সালে চিনিকল বন্ধের সময় তৎকালীন সরকার, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, চিনিকল শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং যেসব ব্যক্তি দুর্নীতি, অনিয়ম বা ষড়যন্ত্রের মাধ্যমে চিনিকল বন্ধে ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সেতাবগঞ্জ চিনিকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ বাস্তবায়ন করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এছাড়াও বক্তব্য দেন আন্দোলন পরিষদের নেতা বদরুদ্দোজা বাবন, শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল মোস্তাকসহ অন্যান্যরা।

(এসএস/এসপি/জুলাই ২৮, ২০২৬)