প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে রবিউলকে অব্যাহতি
২০২৬ জুলাই ৩১ ১৯:৩৯:৩৯
তুষার বিশ্বাস, গোপালালগঞ্জ : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার মুকসুদপুর উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হযয়েছে , দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রবিউল ইসলামকে মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ দলের সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ৩১ জুলাই থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, অব্যাহতিপ্রাপ্ত রবিউল ইসলামের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য, মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
(টিবি/এসপি/জুলাই ৩১, ২০২৬)
