ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

২০২৬ আগস্ট ০১ ১৩:৩৮:২৮
যুদ্ধে জয়ী ইরান, প্রয়োজন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। তবে এই সাফল্য ধরে রাখতে এখন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট সমন্বয় পরিষদের এক বৈঠকে গালিবাফ এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধে অর্জিত এই সাফল্যকে সুসংহত ও স্থায়ী রূপ দিতে হবে।
একই সঙ্গে দেশের মানুষের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

গালিবাফ আরও বলেন, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সবার আগে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও কার্যকর সক্ষমতা আরও বিস্তৃত করতে হবে।
তার মতে, এ লক্ষ্য অর্জনের সব প্রচেষ্টার সূচনা হওয়া উচিত এখান থেকেই।

তথ্যসূত্র : আল জাজিরা

(ওএস/এএস/আগস্ট ০১, ২০২৬)