ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

২০২৬ আগস্ট ০৩ ১৮:৪৯:৩৫
শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই খায়রুন্নেছার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/আগস্ট ০৩, ২০২৬)