ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০২৬ আগস্ট ০৩ ১৮:৫১:০২
শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সোমবার সকালে চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। এতে তিনি পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(আরকে/এএস/আগস্ট ০৩, ২০২৬)