ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজবাড়ীতে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত, আহত ১০

২০২৬ আগস্ট ০৩ ২৩:১৯:০২
রাজবাড়ীতে বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত, আহত ১০

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালির পাইকারা নামক স্থানে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস ও রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে সিএনজি চালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন সহ দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের কয়ারদি গ্রামের সাদেক শেখের ছেলে পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন সিএনজি চালককে মৃত অবস্থায় পেয়েছি বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার ইনচার্জ জানান ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধারের কাজ করছি একজন নিহত হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

(একে/এএস/আগস্ট ০৩, ২০২৬)