ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় অস্ত্র ও ডাকাতিসহ ৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার 

২০২৬ আগস্ট ০৪ ১৫:৩৩:৩৯
পাংশায় অস্ত্র ও ডাকাতিসহ ৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থেকে অস্ত্র ডাকাতি মামলার আসামি মতিন বিশ্বাস (৩৮) নামে এক জনকে ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা এলাকার মৃত জর্জ আলী বিশ্বাস এর ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়,গত সোমবার রাতে আসামি মতিন বিশ্বাস কে কসবামাজাইল বাজারে মোঃ মনোয়ার খানের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৪ পিচ ইয়াবা টেবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ হাজার ২০০ টাকা।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামির বিরুদ্ধে একটি অস্ত্র, একটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারি মামলা রয়েছে। আজ তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

(একে/এএস/আগস্ট ০৪, ২০২৬)