প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে 'টাস্কফোর্স' মোবাইল কোর্ট অভিযান, একাধিক প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা
২০২৬ আগস্ট ০৪ ১৯:২৫:৩৭
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় এর সমন্বয়ে গঠিত 'টাস্কফোর্স' এর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্বে ছিলেন- ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজমুন্নাহার নাঈম।
কামাল হোসেন জানান, 'টাস্কফোর্স' এর এ অভিযানে আলাদলত নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কয়েছেনঃ
১. আল জারা স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, পশ্চিম খাবাসপুর, মেডিকেল রোড, সদর, ফরিদপুর এর ম্যানেজমেন্টগত বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম পাওয়ায় হাসপাতালটির প্যাথলজি বিভাগ ব্যতীত অন্যান্য সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
২. মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম খাবাসপুর, মেডিকেল রোড, সদর, ফরিদপুর নামক হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং প্যাথলজি বিভাগে বিভিন্ন অব্যবস্থাপনা পাওয়া যাওয়ায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
৩. মেডিকো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম খাবাসপুর, মেডিকেল রোড, সদর, ফরিদপুর নামক হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
৪.. লিলি প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম খাবাসপুর, মেডিকেল রোড, সদর, ফরিদপুর নামক হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
৫. হলিসিটি প্রাঃ হাসপাতাল, পশ্চিম খাবাসপুর, মেডিকেল রোড, সদর, ফরিদপুর নামক হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া, ৬. প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, পুরাতন বাসস্ট্যান্ড, সদর, ফরিদপুর এর পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে সঠিক পরিমাপ পাওয়া যাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে বলেও জানান বিএসটিআই এ কর্মকর্তা।
ফরিদপুর 'টাস্কফোর্স' এর এ অভিযানে আরও উপস্থিত ছিলেন- প্রসিকিউটর হিসেবে মো. খালিদ হাসান, পরিদর্শক (মেট), বিএসটিআই, ফরিদপুর এবং প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই।
জনস্বার্থে ফরিদপুরে গঠিত 'টাস্কফোর্স' ও বিএসটিআই-এর এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. কামাল হোসেন।
(আরআর/এসপি/আগস্ট ০৪, ২০২৬)
