ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার পলাতক আসামি 

২০২৬ আগস্ট ০৫ ১৮:০২:৫৭
৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার পলাতক আসামি 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ৭টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আঃ ওয়াহেদ (৫৫)'কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৪'র কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। এর আগে ৪ আগস্ট বিকেলে জামালপুর পৌরসভার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির নামে একাধিক মামলা রয়েছে। মাদারগঞ্জ থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন মোঃ আঃ ওয়াহেদ।

এ বিষয়ে কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ০৫, ২০২৬)