প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধামরাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
২০২৬ আগস্ট ০৫ ১৮:২১:০১
দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে এক বিশাল র্যালী ও সভা করেছে।
আজ বুধবার সকালে ধামরাই কিষাণ মার্কেটের সামনে থেকে বিশাল এক র্যালী বের হয়ে রথখোলা মোড় পার হয়ে ধামরাই পৌর সভার প্রধান সড়ক গয়ে বড় বাজার দিয়ে গোয়াড়ী পাড়া হয়ে উপজেলা চত্তরে এসে শেষ করে।
পরে উপজেলা মুক্ত মঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামসুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপির আনোয়ার রাকিবুর রহমান, আনোয়ার জাহিদ তালুকদার, মারুফ সিকদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আশিকুজ্জামান স্বপন।
(ডিসিপি/এসপি/আগস্ট ০৫, ২০২৬)
