প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লৌহজংয়ে পদ্মায় ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
২০২৬ আগস্ট ০৫ ১৮:৪৭:২৪মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ বুধবার সকালের দিকে উপজেলার কনকসার সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, পদ্মা নদীর কনকসার এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লৌহজং থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(এমকে/এসপি/আগস্ট ০৫, ২০২৬)
