প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল
২০২৬ আগস্ট ০৫ ১৯:০৪:২১
একে আজাদ, রাজবাড়ী : ''জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা,জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের ফুল ও ছাতা দেওয়া হয়।
(একে/এসপি/আগস্ট ০৫, ২০২৬)
