ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

২০২৬ আগস্ট ১১ ১৭:৪৯:২৬
নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে নসিমনের ধাক্কায় ছাইদুর ইসলাম সুজন (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জামিরাকান্দা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত যুবক মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, জামালপুরগামী একটি নসিমন পেছন থেকে সাইকেল আরোহী সুজনকে ধাক্কা দেয়। এতে সজোরে ছিটকে সড়কে পড়ে যান সুজন। মাথায় প্রচণ্ড আঘাত লাগার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ১১, ২০২৬)