ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার

২০২৬ আগস্ট ১১ ১৯:০৪:৩৩
নিজবাড়ি থেকে আলম চেয়ারম্যান গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকার পুরাতন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জয়রামপুর এলাকার তোতা মিয়ার ছেলে। আওয়ামী লীগের ব্যানারে তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পুলিশ সূত্র জানায়, ওই চেয়ারম্যান হামলা ও নাশকতা সংক্রান্ত দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, হামলা ও নাশকতা মামলার আসামি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ১১, ২০২৬)