প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
২০২৬ আগস্ট ১৩ ১৭:৪৬:৫১
স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে তিজারাহ অটোমোবাইলস-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা তিজারাহ অটোমোবাইলস থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস এবং তিজারাহ অটোমোবাইলস-এর পক্ষে স্বাক্ষর করেন জোবায়ের হাসান, ডিরেক্টর, সেলস অ্যান্ড অপারেশন্স।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য তিজারাহ অটোমোবাইলস-এর বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালূ সংযোজন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিজারাহ অটোমোবাইলস-এর এনামুল হাসান রায়হান, ডিরেক্টর, সেলস করপোরেট উপস্থিত ছিলেন। এছাড়া প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(পিআর/এসপি/আগস্ট ১৩, ২০২৬)
