ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল

২০২৬ আগস্ট ১৩ ১৯:৪৪:৩৫
কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল

গোপালগঞ্জ প্রতিনিধি : আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) গোপালগঞ্জ ১ আসনের সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট কাজী আব্দুর রশীদের ১২ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে ও গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের নিজ বাসভবনে রুহের মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এছাড়া সকাল থেকে কোরআন খানি ও বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় মিলাদ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট কাজী আব্দুর রশীদ গোপালগঞ্জ-১ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

(টিবি/এসপি/আগস্ট ১৩, ২০২৬)