প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
২০২৬ আগস্ট ১৪ ১৮:০৮:১৫
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আলআমিন হাওলাদার (৩৯) নামে এক মাদককারবারী আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার রাজৈর এলাকা থেকে মাদক বেচাকেনার সময় পলিথিনে মোড়া ৭৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটক মাদককারবারী উপজেলার রাজৈর গ্রামের চাঁনমিয়া হাওলাদারের ছেলে। তাকে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই মো. শিবলী রহমানের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার রাজৈর গ্রামে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় মাদককারবারি আল আমিন হাওলাদারকে পলিথিনে মোড়া ৭৭ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(এস/এসপি/আগস্ট ১৪, ২০২৬)
