ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ 

২০২৬ আগস্ট ১৪ ২১:৩২:৩৩
কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ 

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে একাধিক বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কানাইপুরের ২নং ওয়ার্ডের মালাঙ্গা মিয়া পাড়া ব্রীজ সংলগ্ন বাঁশ তলা খালের পাড়ে এবং ৫নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় হাই মোল্লার বাড়ীর বাগানের রাস্তায় এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।

স্থানীয় ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউনিয়ন উন্নয়ন তহবিলের অধীনে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।

এ বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শেষে সন্ধ্যায় গোপালপুরে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চৌধুরী নায়াব ইবনে ইউসূফ। কানাইপুর ইউনিয়ের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে নায়াব ইউসূফ কানাইপুর সহ ফরিদপুরের প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আবারও জোরালো পদক্ষেপ গ্রহণের কথা পুনঃব্যক্ত করেন। এসময় মাদকের বিরুদ্ধে আবারও তিনি জিরো টলারেন্স ঘোষণা করে মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ফরিদপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি রেজওয়ান মৌলিক, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সাধারন সম্পাদক বেনজির আহমেদ তাবরীজ,কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও৷ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এর আগে, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসূফ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন এর কবিরপুর চরে পদ্মা নদীর ভাংগন কবলিত ২টি স্থানে জরুরী ভিত্তিতে ট্রাম্পিং কাজের উদ্বোধন করেন।

(আরআর/এএস/আগস্ট ১৪, ২০২৬)