ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার

২০২৬ আগস্ট ১৬ ১৮:৫৯:৫৩
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বিভাগের আংটিহারা এলাকায় বানিজ্যিক জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া এক নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

আজ রবিবার দুপুরের দিকে এমভি আলমডাঙ্গা প্রাউড নামের বানিজ্যিক জাহাজের আপার ডেক থেকে এক নাবিক শাকবাড়িয়া নদীতে পড়ে যায়। সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে টহল দেয়ার সময় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে। তবে, তাৎক্ষনিক ভাবে উদ্ধার হওয়া ওই নাবিকের নাম পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের এই কর্মকর্তা।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মাহবুব হোসেন এতথ্য নিশ্চিত কওে জানান, এমভি আলমডাঙ্গা প্রাউড নামের বানিজ্যিক জাহাজটি সিমেন্ট তৈরীরর কাচামাল ফ্লাই আ্যাশ নিয়ে ভারত থেকে শনিবার সুন্দরবনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের পশ্চিম বিভাগের আংটিহারা এলাকা দিয়ে চলার সময় বানিজ্যিক জাহারটির আপার ডেকে কাজ করার সময় এক নাবিক পা পিছলে শাকবাড়িয়া নদীতে পড়ে যায়। তখন নদীতে টহল দেয়ার সময় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ওই নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে, তাৎক্ষনিক ভাবে উদ্ধার হওয়া ওই নাবিকের নাম পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের এই কর্মকর্তা।

(এস/এসপি/আগস্ট ১৬, ২০২৬)