ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

২০২৬ আগস্ট ১৬ ১৯:২৭:৩৭
ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অবিনাশ চন্দ্র রায় নামের এক পাঠ কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুরে জেলার রুহিয়া উপজেলার থানা সংলগ্ন প্রগতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক রুহিয়া থানায় মৌখিক অভিযোগ করা হলে পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগির কাছে লিখিত অভিযোগ চান থানা কর্তৃপক্ষ।

ঘটনার বিবরনে ভুক্তভোগী পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় এর স্ত্রী সুইটি রানি রায় জানান, গত কয়েক বছর আগে আমরা এ ৭ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করি। এর পর সম্প্রতি বাসা বাড়ি নির্মানের জন্য প্রয়োজনীয় নির্মান সামগ্রি এনে জমিতে ফেললে আরিফ, আতিক সহ স্থানীয় কিছু ছেলেপেলে আমাদের কাছে মোটা অংকের চাদা দাবি করে। আমরা তা দিতে রাজি না হলে তারা নির্মান কাজ বন্ধ করে দেবার ও বাড়ি ভাংচুড়ের হুমকি দেয়। এর ফলশ্রুতিতে আজ তারা এ কান্ড ঘটিয়েছে।

পাট কর্মকর্তা অবিনাশ চন্দ্র রায় জানান, আমার নির্মান কাজে তারা হামলা করে দেয়াল ও ঘর ভেঙ্গে দেয়। বিভিন্ন নির্মান সামগ্রী তারা লুট করে নিয়ে যায় এবং আমার মিস্ত্রিদের গায়ে হাত তুলে ও তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারা আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেছে। আমি ও আমার পরিবার এমন সন্ত্রাসী কর্মকান্ডে নিরাপত্তাহীনতায় ভুগছি।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, আমাদের কাছে মৌখিক অভিযোগ আসলে লিখিত অভিযোগ দিতে বলি ভুক্তভোগীকে। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

(এফআর/এসপি/আগস্ট ১৬, ২০২৬)