প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সোনাতলায় ট্যাপেন্টাডলসহ এক যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্ৰেফতার
২০২৬ আগস্ট ২১ ১৮:৩৩:৪৩
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ১০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আমিনুর ইসলাম ওরফে গোলাপ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ৪ নম্বর জোড়গাছা ইউনিয়নের মাঝিপাড়া মোড় থেকে দক্ষিণ চরপাড়াগামী সড়কে মোঃ ইউনুছ খন্দকারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আমিনুর ইসলাম ওরফে গোলাপকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আমিনুর ইসলাম দক্ষিণ চরপাড়া গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এদিকে একই দিনে ছয় মাসের আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ শামীম রহমানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনাতলা উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের বাবুল প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারের পর তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, গ্ৰেফতার কৃতদের পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সাথে মাদক বিরোধী অভিযান ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(বিএস/এসপি/আগস্ট ২১, ২০২৬)
