ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

২০২৬ আগস্ট ২২ ১৯:৩০:২৯
গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকায় নিজ ঘর থেকে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় চায়ের দোকান পরিচালনা করতেন। তিনি জামতলা এলাকায় নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার বাবার নাম খালেক শেখ।

নিহতের বড় ভাই ফরিদ শেখ জানান, শনিবার দুপুরে ফারুককে খাবার দিতে তিনি বাড়িতে যান। এ সময় ঘরের ভেতরে ফারুকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফারুক শেখ রাতে চায়ের দোকানে কাজ করতেন। ভোরে কাজ শেষে বাড়িতে ফিরে ঘুমাতে যেতেন। শনিবারও তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমাতে যান বলে জানা গেছে।

(একে/এসপি/আগস্ট ২২, ২০২৬)